শনিবার, ২৫ জুলাই ২০২৬

রামগড়ে এক শিক্ষার্থীকে অপহরণের দায়ে ২জন গ্রেফতার

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি ( খাগড়াছড়ি):

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে রাস্তায় অপহরণের শিকার হয় এগার বছরের এক শিক্ষার্থী। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ (দুই) জনকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামগড় থানাধীন তৈচালাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামগড় পৌরসভাস্থ তৈচালাপাড়া এলাকার মৃত কালী কুমার ত্রিপুরার ছেলে রাজু ত্রিপুরা (৪২) ও একই এলাকার মাধু মিয়ার ছেলে বাবুল মিয়া মুন্না (২৬)। জানা গেছে বাবুল মিয়া (অটোরিক্সা চালক) ও রাজু ত্রিপুরা পাশাপাশি গ্রামে বসবাস করে।

শিক্ষার্থীর পারিবারিক সূত্র জানায় গত রবিবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার জন্য অটোরিকশা যোগে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে আশার সময় অপহরণকারীরা শিক্ষার্থীকে স্কুল গেইটে না নামিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে অপহরণ কারীরা মেয়েটিকে ছেড়ে দিয়ে অটোরিকশা যোগে পালিয়ে যায়।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ছাত্রীর অভিভাবক আটক দুই ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় এজাহার দায়ের করলে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...