বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ধাওয়া : দেশীয় অস্ত্রসহ আটক ২ 

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পারভেজ ও রাশেদ নামে দুই ডাকাতকে গ্রেফতার করেছে  পুলিশ। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ২ টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের বিনাজুড়ি মোড়ের উত্তর পার্শ্ব থেকে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি চলছে, এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান নামে পুলিশ। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিযে যেতে থাকে। এ সময় ধাওয়া খেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটক দুই জনের মধ্যে রাশেদের বাড়ি নাজিরহাট পৌরসভার ঝংকার সংলগ্ন এবং পারভেজের বাড়ী হাটহাজারী উপজেলার এগারো মাইল এলাকার ফরেস্ট অফিসের পাশে।

পুলিশ এ সময় তাদের কাছ থেকে ২টি লম্বা দা, ১ টি গ্রিল কাটার যন্ত্র, ১টি ছোরা,১টি কোড়াবাড়ী, ১টি স্কু ড্রাইভার, ১টি রেঞ্জ, ২ টি লোহার টুকরা উদ্ধার করে।

জানতে চাইলে বিষয়টি স্বীকার করে ওসি মাসুদ বলেন আইনী প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...