মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারক মাসুদ করিম এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন এবং মো. ইয়ামিন মোল্যা। এর মধ্যে আরিফুল ও ইমরান আদালতে উপস্থিত ছিলেন, তবে পলাতক অবস্থায় থাকা ইয়ামিনের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। পলাতক ইয়ামিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

২০২২ সালের ২ জানুয়ারি নূরুল আমিন তপু নিখোঁজ হলে তার চাচা প্রথমে দারুসসালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণকারীরা তপুর মুক্তিপণের জন্য এক কোটি টাকা দাবি করলে তপুর চাচা থানায় অপহরণের মামলা দায়ের করেন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, ইমরানের মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদ এলাকায় ভাড়া বাসায় তপুকে ডেকে নিয়ে অপহরণ করা হয়। মুক্তিপণ না পাওয়ায় সেখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে বেড়িবাঁধ এলাকায় ফেলে দেওয়া হয়।

ডিবি পুলিশের মিরপুর বিভাগের জোনাল টিম আসামিদের গ্রেফতার করে এবং তাদের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দেয়।

ট্রাইব্যুনাল উল্লেখ করেন, নৃশংস এই হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজে ভয়াবহ অস্থিতিশীলতার উদাহরণ সৃষ্টি হয়েছে। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া জরুরি বলে মনে করেন আদালত।

এই রায়ে নিহত তপুর পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তারা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে পলাতক আসামি ইয়ামিনকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...