শনিবার, ২৫ জুলাই ২০২৬

অর্থনীতিতে বড় অর্জন: ডিসেম্বরে আসছে ১.১ মিলিয়ন ডলার ঋণ

অর্থনীতি ডেস্ক

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ১১০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা পেতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বিশ্বব্যাংক থেকে। মঙ্গলবার (১৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

সংবাদ সম্মেলনে অর্থ সচিব জানান, এডিবি এবং বিশ্বব্যাংকের সঙ্গে যথাক্রমে ৬০০ মিলিয়ন ডলার এবং ৫০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব অর্থ ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

অর্থ সচিব বলেন, “এই দুটি ঋণের মূল পরিকল্পনা ছিল যথাক্রমে ৩০০ এবং ২৫০ মিলিয়ন ডলার। কিন্তু আমরা এগুলো দ্বিগুণ অর্থাৎ ৬০০ এবং ৫০০ মিলিয়ন ডলার করে পাচ্ছি।”

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আইএমএফ, বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। এর ফলে চলতি অর্থবছরে আরও ১ বিলিয়ন ডলার সহায়তা পেতে আশাবাদী সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

অর্থ সচিব জানান, ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে অতিরিক্ত অর্থ সহায়তার বিষয়ে আলোচনা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তী সরকার গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আস্থা আরও বাড়বে, যা ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পগুলোতে আরও বেশি অর্থ সহায়তা আনতে সহায়ক হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...