বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফটিকছড়ির অর্ধশতাধিক ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ

মুহাম্মদ দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়ির অর্ধশত ইট ভাটায় পোড়ানো হচ্ছে সরকারী বনাঞ্চলের কাঠ। কয়লার মাধ্যমে পোড়ানোর চাইতে লাভ বেশী হওয়ায় কাঠ ব্যবহারের দিকে মনোযোগ ভাটি মালিকদের।

কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে এক শ্রেণীর ভাটি মালিক ইট পোড়ানোর কাজে প্রতিনিয়ত কাঠ ব্যাবহার করে চলেছেন।

উপজেলার অধিকাংশ ইট ভাটায় দিনের পর দিন কাঠ দিয়ে ইট পোড়ানো অব্যাহত থাকায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয় অধিবাসিদের। পাশাপাশি ভাটিগুলোতে মাত্রাতিরিক্ত কাঠ পোড়ানোর ফলে বায়ু দূষণসহ কৃষি উৎপাদনে মারাত্বক প্রভাব পড়ছে।

জানা যায়, উপজেলার দুইটি পৌরসভা ও ১৯ টি ইউনিয়নে মোট ৫৩ টি ইটভাটা রয়েছে। তন্মোধ্যে এবার ৪৭ টিতে ইট পোড়ানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। যা চলবে এপ্রিল – মে পর্যন্ত।

২৫ ডিসেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এবি ব্রিকস, এবিএম ব্রিকস, বিডি ব্রিকস, এনবিআই ব্রিকস, পাইন্দং ইউনিয়নের গ্রামীন ব্রিকস, এমএ ব্রিকস, দাদা ব্রিকস, খিরামের এমবি ও এমবিএম ব্রিকসসহ অর্ধশতাধিক ভাটায় ইট পোড়াতে কাঠ ব্যাবহার করা হচ্ছে।

এ বিষয়ে একাধিক ভাটি মালিকের সাথে কথা হলে তারা জানান, সরকারি নিয়ম মেনে ভাটি স্থাপন করে ইট তৈরি করতে গেলে খরচ ও সময বেশী ব্যয় হয়ে থাকে। সে তুলনায় লাভ কম। কাঠ দিয়ে ইট পোড়ানোতে আর্থিক লাভ এবং সময দুটির সাশ্রয় হয়। যার কারনে ভাটি মালিকরা ইট পোড়াতে কাঠ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি  বলেন, বনাঞ্চল ধ্বংস করে কাঠ পুড়িয়ে ইট ভাটা পরিচালনা করার কোন সুযোগ নেই। আইন ভঙ্গ করে কাঠ পুড়িয়ে কেউ যদি ইটভাটা পরিচালনা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...