বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নানা আয়োজনে বর্ণমালা হাতেখড়ি স্কুলের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণমালা হাতেখড়ি স্কুলের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) নানা আয়োজন ছিল চরপাথরঘাটা আজিমপাড়া এলাকার স্কুলের মাঠে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, পুরষ্কার বিতরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন আয়োজিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মহিউদ্দিন মঞ্জুর।

বর্ণমালা হাতেখড়ি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মনছুর আলম মুরাদের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন লায়ন মোহাম্মদ হাকিম আলী।

বর্ণমালা হাতেখড়ি স্কুলের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম আবিদের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান,কর্ণফুলী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন,কর্ণফুলী থানা গাউসিয়া কমিটির সহ-সভাপতি মঞ্জুর আলম মঞ্জু, বাংলা বাজার ঘাট সাম্পান মালিক সমিতির সভাপতি লোকমান দয়াল,আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ার কবির চৌধুরী, সাংবাদিক সরওয়ার রানা,মুক্ত বিহঙ্গ ক্লাবের সভাপতি দোস মোহাম্মদ,স্কুল পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোর্শেদ আলম চৌধুরী, মাওলানা আহমদ হোসাইন নিজামী,সেলিম খান,মিনার হোসেন,নাঈমুর রহমান,গিয়াসউদ্দিন সাব্বির,জামাল হোসেন,নুর আলম শাহেদ,আতিয়ার রহমান সজিব,আল আমিন মুন্না।

এছাড়াও অনুষ্ঠানে আয়োজিত প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বর্ণমালা হাতেখড়ি স্কুলের পক্ষ থেকে সমাজসেবা ও শিক্ষার প্রচার প্রসারে বিশেষ অবদানের জন্য ২০ জনকে সম্মাননা পদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...