সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শহীদদের নামে নামকরণ হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের: তারেক রহমান

অনলাইন ডেস্ক

বিএনপি সরকার গঠনে সক্ষম হলে দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন, সারাদেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এ রকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে তা এই শহীদদের নামে করার একটি প্রস্তাব আমাদের আছে।

তিনি বলেন, আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কতটুকু আমরা পারব জানি না। তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে, যে কয়জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন, সেটা আমরা করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আন্দোলনের বাইরেও সামাজিকভাবে বহু মানুষ আছে, যাদের বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে আমাদের একটি লক্ষ্য থাকবে সেই পঙ্গু মানুষগুলোর প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণকারী ১০ ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে তাদের আরো সততা, নিষ্ঠা ও আন্তরিকতার...