সোমবার, ২৪ আগস্ট ২০২৬

দুর্নীতি ও হত্যাসহ একাধিক মামলার অভিযোগ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

দুর্নীতির অভিযোগ
ডিবি জানায়, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খাদ্যমন্ত্রী থাকাকালে তিনি ব্রাজিল থেকে নিম্ন মানের গম আমদানি করে সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া তার নামে রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট, জমি, দুটি টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি এবং দেশ-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ থাকার অভিযোগ রয়েছে।

অতীতের ঘুষ ও অনিয়ম
আইন প্রতিমন্ত্রী থাকাকালে তিনি নিম্ন আদালতে কর্মচারী নিয়োগে দুর্নীতির মাধ্যমে কয়েক কোটি টাকার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসময় একাধিক নিয়োগ অনিয়মের তথ্যও উঠে এসেছে।

আওয়ামী লীগ সরকারের পতন ও গণআন্দোলনের পর পরিস্থিতি
গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা ও দুর্নীতির মামলায় একের পর এক গ্রেফতার করা হচ্ছে। কামরুল ইসলাম এই তালিকার সর্বশেষ সংযোজন।

রাজনৈতিক পদ ও অতীত ভূমিকা
কামরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...