সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাখাইনের সংঘাত থেকে পালিয়ে বান্দরবানে আশ্রয়, সীমান্তে নিরাপত্তা ও মানবিক সহায়তায় প্রশাসনের উদ্যোগ

বান্দরবানে মিয়ানমারের ৫৬ নাগরিকের অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৫৬ জন নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা বর্তমানে কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ হিন্দু রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থান করছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) সকালে চাকমা এবং তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এসব মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিষয়টি ইতোমধ্যে উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।

অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে তাদের বসবাসের পরিবেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রাণ বাঁচাতে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই কৃষি ও জুম চাষ করে জীবিকা নির্বাহ করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের নিরাপত্তার জন্য বিজিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এদিকে, উপজেলা প্রশাসন ও সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি পরিস্থিতি পর্যালোচনা করে তাদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, অনুপ্রবেশকারীদের মানবিক সহায়তা এবং আইনগত দিক বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মিয়ানমারের চলমান অস্থিরতার প্রভাব সীমান্ত এলাকায় বাংলাদেশকে আরো সতর্ক অবস্থানে নিয়ে যেতে বাধ্য করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...