সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ভেজাল স্বর্ণ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

গিয়াস উদ্দিন

রশিদে উল্লিখিত মানের চেয়ে নিম্নমানের স্বর্ণ বিক্রি করায় হাটহাজারীতে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের অভিযোগের প্রেক্ষিতে ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে “জয়গুরু জুয়েলার্স” নামক এক স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, উক্ত জুয়েলার্সের মালিক পংকজ হাজারী অভিযোগকারী আবুল হাশেমের কাছে বিক্রয় রশিদে ২২ ক্যারেট লিখে দুই ভরি স্বর্ণ বিক্রি করেন । পরে সন্দেহ হলে আবুল হাশেম তা বিএসটিআই এর সহযোগিতায় ল্যাব টেস্ট করালে টেস্ট রিপোর্টে দেখা যায় গহনার কোনটা ১৫ ক্যারেট তো কোনটা ১৯ ক্যারেট। রশিদ ও ল্যাব টেস্টের বিষয় জিজ্ঞাসা করা হলে পংকজ হাজারী কোন সদুত্তর দিতে পারেন নি।

পরে ভুক্তভোগী আবুল হাশেমকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলেও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা সহ ভবিষ্যতের জন্য কড়া সতর্ক করেন। এছাড়াও ভুক্তভোগী হাশেমকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য বলা নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , শুধু স্বর্ণ কিংবা গহনা নয়, ক্রেতা-ভোক্তাদের ঠকানো হয় এমন সব বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে এবং এ সকল বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে।ভোক্তাদেরও যেকোন পণ্য কেনার সময় সচেতন থাকার অনুরোধ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...