সোমবার, ২৪ আগস্ট ২০২৬

উন্নয়নের কৃতজ্ঞতা জানাতে পলোগ্রাউন্ড হবে পটিয়াবাসীর মিলন মেলা: হুইপ সামশুল হক

নয়ন শর্মা -পটিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেন, ” প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়াকে দু-হাত উজাড় করে উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। উনার নেতৃত্বে গত ১৩ বছরে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে ৷ চলমান রয়েছে আরো ২ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ৪ তারিখের জনসমাবেশে পটিয়ার নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হবে পলোগ্রাউন্ড মাঠ।”

চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষ্যে সোমবার (২৮ নভেম্বর) বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষ্যে পটিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ এবং যুগ্ম সম্পাদক আবু সালেহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, পটিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, আবদুল খালেক, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ ছৈয়দ, রতন চক্রবর্তী, আবদুল্লাহ আল হারুণ,মোঃ ফরিদ, যুগ্ম সম্পাদক আলমগীর খালেদ,ঋষি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নূর-উর-রশীদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ প্রমুখ৷

এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...