সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বিএনপি না এলেও নির্বাচন হয়ে যাবে:সৈয়দ নজিবুল বশর এমপি

দৌলত শওকত, ফটিকছড়ি

ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়াম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি  বলেছেন, বিএনপি না এলেও আগামী নির্বাচন ঠিক সময়ে হয়ে যাবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আমিও এমপি হবো। এতে কোন সন্দেহ নেই

২৬ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার খিরাম ইউনিয়নের একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় চৌমুহনী বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ ভান্ডারী আরো বলেন , পানির নিচে টানেল, পদ্মা সেতুর কথা কেউ চিন্তা করতে পারেনি। শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিগনিত হচ্ছে।

ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, জেলা আওয়ামী নেতা সৈয়দ মোঃ বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহিন,চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, তরিকত নেতা মোহাম্মদ আলমগীর আলম প্রমূখ।

এর পূর্বে নানুপুর-খিরাম সড়ক কার্পেটিং, শান্তিনীড় আশ্রয়ণ প্রকল্প, খিরাম উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ ও ইমাম আবু হানিফা সরকারী প্রাথামিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...