বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে হাসিনার বক্তব্যে সমালোচনা

অনলাইন ডেস্ক

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা বলছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যে ভারতে আছেন, তা সমস্যা নয়। সমস্যা হলো, তিনি সেখানে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, মানুষকে উসকে দিচ্ছেন।’

তিনি উল্লেখ করেন, ফাঁস হওয়া এক অডিওতে শেখ হাসিনাকে তার দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখার নির্দেশ দিতে শোনা গেছে। যাতে পুলিশ বাধা দিলে তারা দাবি করতে পারে যে, বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা সকল আইনি পথ অনুসরণ করব। এ ব্যাপারে কিছু আইনি ধাপ রয়েছে। আমরা সেগুলোর দিকে এগোচ্ছি, তবে এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।’

ভারত সরকার যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘ ভারত সরকার যদি আইন প্রয়োগ করে তাকে সেখানে রাখতে চায়, তাহলে তা দুই দেশের সম্পর্কের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুবই সীমিত। এই স্বল্প সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা সম্ভব হবে না। তবে আমাদের চলে যাওয়ার পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা এ বিষয়টি ক্ষমা করবে না।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার পক্ষপাতী নন বলেও উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন ড. ইউনূস। তিনি তার সরকারের ১০০ দিনের কাজের সফলতা তুলে ধরেন এবং দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘অপপ্রচার’ বলে অভিহিত করেন।

ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শুধু একজন নতুন রাষ্ট্রপতির কারণে আমেরিকার সবকিছু বদলে যাবে বলে আমি মনে করি না। সাধারণত রাষ্ট্রপতি পরিবর্তনের কারণে কোনো দেশের পররাষ্ট্রনীতি ও অন্য দেশের সঙ্গে সম্পর্কের বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি কোনো পরিবর্তনও আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে, এটা ‘নতুন বাংলাদেশ’। আমরা তাদের জন্য অপেক্ষা করব।’

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস তার সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং দেশে মৌলবাদের উত্থান ও হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়া সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম-দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে ২০২৬ বিশ্বকাপের মিডিয়া...