সোমবার, ২৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ, ৩ শর্তের রূপরেখা দিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনটি শর্ত দিয়েছেন। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দূরে সরে যেতে হবে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দিতে হবে।

নেতানিয়াহু সোমবার ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে আলোচনায় বলেন, চলমান সংঘাতের পেছনে ইরানের হাত রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে।

এদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মধ্যস্থতা করছে। মার্কিন দূত আমোস হোচস্টেইন মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন এবং লেবাননের প্রতিক্রিয়া সংগ্রহ করবেন। বুধবার তিনি ইসরায়েলে ফিরে যাবেন।

যদিও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে সেনাবাহিনীকে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বলেছে, লেবানন এ শর্তটি প্রত্যাখ্যান করেছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি এই শর্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন।

গত বছর ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। চলতি বছরের সেপ্টেম্বরে, ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে বিমান হামলা চালায় এবং গত মাস থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, প্রায় ১৫ হাজার আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব লেবাননের সরকার এবং হিজবুল্লাহ গ্রহণ করেছে, তবে চূড়ান্ত চুক্তি এখনও সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক আলোচনা অনুযায়ী একটি চুক্তি হতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...