শনিবার, ২২ আগস্ট ২০২৬

আল্লাহ বাঁচাইছে: মাহি

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক পোস্টে এক ভক্তের জবাবে মাহি লেখেন, ‘অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আল্লাহ বাঁচাইছে!’ কেন এমন জবাব দিলেন মাহি, তা জানা গেল তার ফেসবুক পোস্ট থেকে।

জানা যায়, এ নায়িকার ফেসবুক আইডি থেকে রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আমরা আর একসাথে নাই!’

তার এমন পোস্টের পর শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চান আবারও বিয়েবিচ্ছেদ হলো মাহিয়া মাহির? কেউ আবার জানতে চেয়েছেন নায়িকার আইডি হ্যাক হলো কি-না?

তবে ফেসবুকে পোস্টটি দেওয়ার আধঘণ্টা পরই তা ডিলেট করে দেন মাহিয়া মাহি। রাত ১০টার দিকে আবারও ফেসবুকে ওই আইডি থেকে আরেকটি পোস্ট দেন তিনি।

সেখানে মাহি লেখেন, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগ ইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কি ভয়ানক!’

তার দেওয়া পোস্টের নিচে তাকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন অনেকেই। ভক্তদের পরামর্শের জবাবে মাহি লেখেন, ‘অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আল্লাহ বাঁচাইছে!’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১...

প্রতিহিংসার রাজনীতির ট্যাক লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না: রেজাউল ইসলাম ভূঁইয়া

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...