সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

মেহেদী হাসান রানা, আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নারীদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

শনিবার (২২ আগস্ট) আলীকদম উপজেলা পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা।

বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস.এম. জিয়াউদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, চ্যানেল আইয়ের বান্দরবান জেলা প্রতিনিধি ও সাংবাদিক এবং পেশাজীবী নেতা মো. ইসমাইল হাসান, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা ইয়ংলক ম্রো, উপদেষ্টা ও আলীকদম কলেজের শিক্ষক নুরুছাফা ভূঁইয়া বাবু, কালের কণ্ঠের সহসম্পাদক ও শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম থানার সাব-ইন্সপেক্টর ইয়ামিন আহমেদ এবং বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানা। এ সময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে থাকা ও অস্বচ্ছল নারীদের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে তাদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সারাদেশে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার আলীকদমসহ পাঁচটি উপজেলায় নারীদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

প্রধান অতিথি মো. সোহেল রানা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা উদ্যোগ গ্রহণ করছে। বসুন্ধরা গ্রুপ তাদের ব্যবসায়িক আয়ের একটি অংশ সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় করছে, যা প্রশংসনীয়। প্রশিক্ষণের পর পাওয়া সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে নারীরা নিজেদের আয় করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এর আগেও বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়াসহ মানুষের কল্যাণে সংগঠনটি নানা ধরনের কাজ করে যাচ্ছে।

সেলাই প্রশিক্ষণে অংশ নেওয়া চামুম ম্রো, শ্যামলী তঞ্চঙ্গ্যা, উপাইপ্রো মার্মা ও রুজিনা আক্তার বলেন, তারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে নিজেদের পড়াশোনার খরচ চালানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। এখন সেলাই মেশিন পাওয়ায় প্রশিক্ষণে শেখা কাজ কাজে লাগিয়ে আয় করতে পারবেন। এতে পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন নারীর হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেন। পরে বসুন্ধরা শুভ সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ও বিশিষ্ট লেখক-সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা বই অতিথিদের উপহার দেওয়া হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...