বুধবার, ৫ আগস্ট ২০২৬

আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে: সাকিব

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্ণামেন্ট খেলতে ২৩ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। এর তিন দিন পর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা।

সোমবার (২২ আগস্ট) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‌‘আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের সব শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না উল্লেখ করে সাকিব এসব কথা বলেন। আর এ কারণে ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ দলের পরাজয়ের অন্যতম কারণ বাজে ফিল্ডিং ও ক্যাচ মিস। সাকিবও মনে করেন বাংলাদেশ দল কখনোই ফিল্ডিং ভালো ছিল না। ক্যাচ মিসের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘ক্যাচ মিস মোটেও হতাশাজনক নয়, সবাই ক্যাচ মিস করে যতই ভালো ফিল্ডারই হোক। আর আমরা কখনোই ভালো ফিল্ডিং দল ছিলাম না।’

এশিয়া কাপের এবারের আসরটি টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ১৫তম আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। অক্টোবের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যই এ আয়োজন। আর সকিবের হাত ধরে পরিবর্তন দেখছে ক্রিকেট বিশ্লেষকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

আরও পড়ুন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...