মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল। ১৭ বছর ধরে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের জমিয়াতুল ফালাহ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিজেদের অবস্থান তুলে ধরেন।

শামীম বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন, গণতান্ত্রিক সংকট ও মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। জুলাই-আগস্টের আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিলেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। চট্টগ্রামে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ ছিলেন। দীর্ঘ ১৭ বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতার স্বাদ পেয়েছে। আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করা বিএনপির উদ্দেশ্য নয়; বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বস্তরের জনগণ, ছাত্র-জনতা এবং রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর থেকেই নির্বাচনব্যবস্থা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার দাবিতে বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রামেরই পরিণতি। জুলাই-আগস্টের আন্দোলনের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধারাবাহিকভাবে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন এবং আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বক্তব্যের মাধ্যমে কর্মীদের উদ্বুদ্ধ করেছেন।

র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শামীম বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল উপস্থিতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানাই।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক, কৃষক, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছেন এবং অসংখ্য নেতাকর্মী গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ইতিহাস রচনার ক্ষেত্রে সবার অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।

সাঈদ আল নোমান বলেন, ছাত্র-জনতার নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই ৫ আগস্টের বিজয় সম্ভব হয়েছিল।

তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছেই স্বৈরাচারের পতন ঘটে এবং জাতীয় ঐক্য অটুট থাকলে কোনো অন্যায় বা স্বৈরাচার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদ, আহত এবং গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তিদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন রাজনৈতিক বাস্তবতার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তিনি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই এই বিজয় অর্জিত হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছেই কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, ইকবাল চৌধুরীসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও তাঁতি দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশ ও র‌্যালিতে অংশ নেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...