বুধবার, ১২ আগস্ট ২০২৬

ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি: জয়া আহসান

বিনোদন ডেস্ক

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশপাশি শোবিজ তারকারাও বেশ চিন্তিত। অনেকেই তাদের ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ কেউ সাহায্যের আহ্বান করেছেন।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বন্যা পরিস্থিতির বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি।

বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট। এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রহই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক। সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরাই এখন কার্ডের জন্য বিএনপি নেতাদের দ্বারে দ্বারে: নুরুল আমিন

চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, যারা ফ্যামিলি...

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...