মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে। পুরো নাম প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬)।

চট্টগ্রামের বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেয় সে। গত সোমবার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলে সকালে বাসায় বসে মুগ্ধ ও তার ভাই মিলে রেজাল্টে দেখতে পায়- মুগ্ধ ‘এ’ গ্রেড পেয়েছে। এবং তার স্কুলের (বাঁশখালী নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়) তার পরবর্তী ১৬ জন জিপিএ-৫ পেয়েছে।

কাঙিক্ষত রেজাল্ট করতে না পেরে অভিমানে মায়ের কাছে একটি চিঠি লিখে ঘর থেকে বের হয়ে চলে যায়।
আজ মঙ্গলবার ১১ আগস্ট পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মুগ্ধের মা দোদুল চাঁপা দে বাঁশখালী দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মা-বাবার সাথে মুগ্ধ থাকেন কোতোয়ালী থানার পেছনে পাথরঘাটা মহিম দাশ রোড এলাকায়।
একমাত্র সন্তান মুগ্ধ নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন।

মুগ্ধর বাবা বিপ্লব দাশ জানান, মুগ্ধ স্কুলের ফার্স্ট বয় ছিল। দশম শ্রেণিতে ওঠার পর তাকে আমরা শহরে নিয়ে এসেছি ভালো ভাবে কোচিং করার জন্য। ওর ধারনা ছিল সে জিপিএ ৫ পাবে। সোমবার সকালে সে গোপনে রেজাল্ট দেখে নেয়। রেজাল্টে সে ‘এ গ্রেড’ পায়। তার পরবর্তী ১৬ জন জিপিএ ৫ পেয়েছে। এটা সে মেনে নিতে পারেনি। সে তার মার কাছে একটি চিঠি লিখে,
সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে একটি ব্যাগ এবং কিছু বই নিয়ে বের হয়ে যায়। চিঠিতে তার মার কাছে লিখেছে ‘ মা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার আশা পূরণ করতে পারিনি’।
এরপর থেকে ছেলেকে আর কোথাও খুঁজে পাচ্ছিনা বলে কান্নায় ভেঙে পড়েন মুগ্ধের বাবা বিপ্লব দাশ।
তিনি বলেন, পুরো এলাকার সিসিটিভি ফুটেজ দেখেছি। ফুটেজে কোথাও তাকে দেখা যায়নি। আজকে থানায় ছেলের নিখোঁজ ডায়েরি করেছি।

পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে কোথাও দেখে থাকলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে ০১৮১৬-০৯৫৬৮৮ ও ০১৮১২৩৭৭৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে...

রিয়াজউদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তিন পুলের মাথা এলাকায় অবস্থিত গোলাম...

আরও পড়ুন

হাটহাজারীতে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬...

কক্সবাজারে পুলিশের এসআইয়ের বাড়ি থেকে ৩৬ লাখ টাকাসহ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

কক্সবাজার কোর্ট পুলিশে কর্মরত এসআই শহীদুল্লাহ ওরফে শহীদের মালিকানাধীন বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেছে...

পার্কভিউ হাসপাতালে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস সেলিব্রেশন’ অনুষ্ঠিত

এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি-টুয়েন্টি টুয়েন্টি সিক্স সাকসেস...

সাতকানিয়ায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম...