বুধবার, ১২ আগস্ট ২০২৬

মুক্তি পাচ্ছে প্রথম সিনেমা, অফিসের কাজে তানজানিয়ায় মিথিলা

বিনোদন ডেস্ক

বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘অমানুষ’ সিনেমাটি। তবে প্রথম সিনেমা মুক্তির সময় দেশে নেই মিথিলা। বর্তমানে অফিসের কাজে তানজানিয়ায় আছেন তিনি।

সিনেমা মুক্তি উপলক্ষে বেশ কিছুদিন ধরেই প্রচারে ব্যস্ত সময় পার করছেন ‘অমানুষ’ টিমের সদস্যরা। তবে প্রচারণায় দেখা মেলেনি মিথিলার। যে কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন, নায়িকা কোথায়? তিনি কেন প্রচারণায় নেই?

এ কারণে ভিডিওবার্তায় নিজের অবস্থানের জানান দিয়েছেন মিথিলা। তবে প্রথম সিনেমা মুক্তির দিন উপস্থিত থাকতে না পারায় বেশ মন খারাপ তার। সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

ভিডিওবার্তায় মিথিলা বলেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি এই মুহূর্তে তানজানিয়ায় আছি, অফিসের কাজে। আপনারা সবাই জানেন, আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে ১৭ জুন। কিন্তু আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এ জন্য মনটা খুব খারাপ। কারণ, আমি এই মুহূর্তে দেশ থেকে অনেক দূরে আছি।’

দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা হলে আসুন, সিনেমাটি দেখুন। আমাদের জানান, সিনেমাটি আপনাদের কেমন লাগলো।’

তিনি আরও বলেন, ‘গতানুগতিক বাণিজ্যিক সিনেমার যে গল্প তার থেকে এই গল্পটি একটু আলাদা। জঙ্গলের ভেতরের একটি গল্প, একটি ডাকাত দলের গল্প। খুবই দুঃসাহসী কাজ, আপনার সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন।’

প্রসঙ্গত, বাস্তব ঘটনা অবলম্বনে ‘অমানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছেন নিরব ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে পর্দায় হাজির হবেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, কাজী নওশাবা আহমেদ, রাশেদ অপু, ডন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...