বুধবার, ১২ আগস্ট ২০২৬

যা বলেছি রাগের মাথায় : মৌসুমী

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক ওমর সানী ও মৌসুমী ইস্যু এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ঘটনা ছিল ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানকে ওমর সানীর চড় কাণ্ডের পর জায়েদ খান পিস্তল বের করে গুলি করার হুমকি দেন ওমর সানীকে।

গত ১০ জুন রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ঘটনা ঘটার পরে এ নিয়ে চলে তর্ক-বিতর্ক।

জায়েদ খান ও ডিপজল বিষয়টি অস্বীকার করেন। কিন্তু ওমর সানী তার চড় মারার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জমা দেন সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে।

কিন্তু ঘটনা ঘটার তিন দিনের মাথায় ১৩ জুন দুপুর সাংবাদিকদের উদ্দেশে এক অডিওবার্তা দেন চিত্রনায়িকা মৌসুমী। এই অডিওবার্তায় সানির অভিযোগ অস্বীকার করে জায়েদের পক্ষে কথা বলেন। এরপর শুরু আবারও তোলপাড়। নেট দুনিয়া অডিওবার্তাটি ভাইরাল হয়েছে।

তারপর সানী সরাসরি ফেসবুক লাইভে এসে নিজের অভিযোগের বিষয়ে অটল থাকেন। এরপর জল ঘোলা কম হয়নি। মুখ খোলেন তাদের সন্তান ফারদিন। শুরু হয় আবারও তোলপাড়।

একের পর এক বার্তা দিতে থাকায় বিষয়টি নিয়ে এখন সত্যি সিনেমার গল্পের মতোই দাঁড়িয়ে গেছে। শেষমেষ ফারদিনের বয়ানে উঠে আসলে রাগের মাথায় এই অডিওবার্তা দিয়েছেন মৌসুমী।

তবে ঠিক কী কারণে তার মা (মৌসুমী) বাবার (ওমর সানী) বিপরীতে কথা বলেছেন, জানতে চাইলে গণমাধ্যমকে ফারদিন বলেন, ‘আমি এ বিষয়ে মায়ের সঙ্গে কথা বলেছি। মা বলেছে, দেখ বাবা, আমি তো তখন রাগের মাথায় বলেছি। তোমার বাবার সঙ্গে একটু রাগারাগি হয়েছে। সেভাবেই বলেছি। আমি কিন্তু মিথ্যাচার করছে সানী, এটা সরাসরি বলিনি। যতটুকু বলেছি, আমি রাগের মাথায় বলেছি।’

এ প্রসঙ্গে ফারদিন আরও বলেন, ‘আমার আম্মাকে (মৌসুমী) জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, মা, তুমি অডিওবার্তার প্রথমে ও শেষে কী বললে? জানতে চেয়েছিলাম, বিশ্রী একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। (কারণ, সিচুয়েশনটা আগলি না।) এটা সমাধান করতে হবে ঘরোয়াভাবে। এটা মিউচুয়াল করতে গণমাধ্যম পর্যন্ত যাওয়া লাগবে না। চলচ্চিত্রের সিনিয়ররা আছেন, তারাই বিষয়টি সমাধান করতে পারেন।’

মৌসুমীর জায়েদ খানের পক্ষে কথা বলা প্রসঙ্গে ফারদিন জানান, ‘এটা নিয়ে যেন এত কাদা-ছোড়াছুড়ি না হয়, সেই চিন্তা থেকেই আম্মু কথাগুলো বলেছেন। এক জায়গায় দেখলাম আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানী। আম্মু যদি কোথাও এমন স্টেটমেন্ট দিয়ে থাকেন তবে আমি বলব, এটা ঠিক না। আম্মু আমার সঙ্গে কথা বলেছেন। তিনি চাননি পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’

বাবা-মার সম্পর্ক প্রসঙ্গে এ তারকাপুত্র জানিয়েছেন, ‘সব ঠিক আছে। আমি আব্বুকেও পাচ্ছি, আম্মুকেও পাচ্ছি। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক বিষয় নিয়েই মনোমালিন্য হয়। আমি বিয়ে করেছি, আমাদেরও হয়। এটা তো স্বাভাবিক। আব্বু-আম্মু দুজনই চাচ্ছেন বিষয়টা যেন দ্রুত সমাধান হয়ে যায়।’

এদিকে সোমবার (১৩ জুন) বিকেলে ফেসবুক লাইভে ওমর সানী জানান, ‘আমি বিয়ে করেছি ২৭ বছর আগে। মৌসুমী আমার স্ত্রী, আমার সন্তানের মা। আমার ফুটফুটে দুটি সন্তান রয়েছে। আমার ছেলে বিয়েও করেছে। মৌসুমীকে অসম্মান করে আমি একটি কথাও বলব না। সে কী মনে করে জায়েদ খানের পক্ষে কথা বলছে, সেটা আমি জানি না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...