সোমবার, ২৭ জুলাই ২০২৬

রিয়া মণির সাথে নতুন প্রেমে মজেছেন হিরো আলম

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পরিচিতি পান হিরো আলম। এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন বহুবার।

এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন হিরো আলম। তার নতুন প্রেমিকা রিয়া মণি। আপাতত জুটি বেঁধে সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন তারা।

এদিকে বেশ কয়েক মাস ধরেই হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনও খোলাখুলি কিছু জানাননি তিনি। সূত্রের খবর, তাদের বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র।

এক সময় নুসরাতের সঙ্গে সারাদেশে মঞ্চ মাতিয়েছেন হিরো আলম। সিনেমাতেও জুটি বেঁধেছেন তারা। কাজ করতে গিয়েই দুজন দুজনের প্রেমে পড়েন এবং প্রেমকে পরিণয়ে রূপ দেন।

নতুন প্রেমের প্রসঙ্গে জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে ‘হ্যাঁ’, ‘না’ কোন উত্তরই স্পষ্ট করে দেননি। তবে তার হাসিমাখা মুখ বুঝিয়ে দিচ্ছে, বেশ জমে ওঠেছে নতুন প্রেম।

এই মুহূর্তে হিরো আলম ও রিয়া একসঙ্গেই আছেন। তারা লালমনিরহাটে একটি মেলায় অবস্থান করছেন। সেখানে একসঙ্গে স্টেজ পারফর্ম করছেন। সেই ভিডিওচিত্রও নিজের পেজে শেয়ার করেছেন হিরো আলম। এমনকি রিয়ার সঙ্গে জুটি বেঁধে সিনেমাতেও অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...