বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

এবার ঈদে হানিফ সংকেতের নাটক ‘ধন্য জনের অন্য মন’

বিনোদন ডেস্ক

ইত্যাদির পাশাপাশি প্রতি ঈদে একক নাটক নির্মাণ করে থাকেন হানিফ সংকেত। বরাবরের মতো এবারো তার ব্যত্যয় ঘটেনি। ঈদুল ফিতর উপলক্ষে এবার নির্মাণ করেছেন ‘ধন্য জনের অন্য মন’ শিরোনামে একটি একক নাটক।

নাটকটির গল্প প্রসঙ্গে হানিফ সংকেত জানান- গ্রামের একজন মেম্বারের প্রশংসায় পঞ্চমুখ পুরো গ্রামবাসী। ভালো মানুষ এবং গরীবের বন্ধু হিসেবে তার বেশ সুখ্যাতি রয়েছে। তাই চারিদিকে তাকে নিয়ে ধন্য ধন্য পড়ে যায়। এই মেম্বারেরই প্রতিবাদী ছোট ভাই, সহজ-সরল স্ত্রী এবং গ্রামের একজন মোবাইল প্রেমিক মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডের উপর গড়ে উঠেছে নাটকটির গল্প। নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সবাই দ্যাখে আদর্শ তার, করেন বড় ন্যায্য বিচার, ঘরের লোকই দ্যাখে শুধু, ধন্য জনের অন্য মন’। নাটকটি দেখলেই পাওয়া যাবে এই জনদরদি ধন্য জন খ্যাত মেম্বারের অন্যমনের পরিচয়।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, মীর সাব্বির, সারিকা সাবরিন, জামিলুর রহমান শাখা, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, তারিক স্বপন, সুজাত শিমুল, নজরুল ইসলাম, হাশিম মাসুদ প্রমুখ।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং সেটে। ঈদুল ফিতরের দিন রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...