রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তারকাবহুল ধারাবাহিক ‘হাউজ হাজবেন্ড’ 

চট্টগ্রাম নিউজ ডটকম:

পারিবারিক ও কমেডি ঘরানার গল্পে জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসান একঝাঁক তারকা নিয়ে নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। পরিবারের বিভিন্ন টালবাহানা নিয়ে ধারাবাহিকটির গল্প। রোববার, ১০ নভেম্বর) থেকে ধারাবাহিকটির প্রচার শুরু। প্রতি রোব ও সোমবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ধারাবাহিকটি প্রচার হবে। মাহফুজ খানের গল্পে এর চিত্রনাট্য করেছেন নাজ নাজমা।

ধারাবাহিকের গল্পে দেখা যাবে, গ্রামটা জামাইদের। এমন কোন বাড়ি নেই যে বাড়িতে ঘর জামাই খুঁজে পাওয়া যাবে না। এই গ্রামের নিয়মই হচ্ছে মেয়ের বিয়ে দিয়ে ঘর জামাই রাখা। বিয়ের পর ঘর জামাই থাকতে হবে এমন শর্ত দিয়েই পাত্রের সাথে মেয়ের বিয়ে দেয় এই গ্রামের কনে পক্ষের অভিভাবকরা। যুগের পর যুগ এই নিয়মেই চলছে এই গ্রামে। দেশ ডিজিটাল হচ্ছে।

আধুনিকতার ছোয়ায় জীবন পরিবর্তন হচ্ছে অথচ এই গ্রামের মানুষের মধ্যে নেই কোন পরিবর্তন। বিয়ের পর বাবা মায়ের সংসার ছেড়ে স্বামীর বাড়িতে গিয়ে মেয়েদের সংসার শুরু করতে হয় এটা জগতেরই নিয়ম কিন্তু, এ গ্রামের নিয়ম উল্টা।

মেয়েরা নয় বরং ছেলেরা বিয়ের পর বাবা-মায়ের সংসার ছেড়ে শশুড় বাড়িতে গিয়ে ঘর জামাই থেকে সংসার শুরু করে। বিভিন্ন জেলার জামাই বাস করে এই গ্রামে। তাই এই গ্রামে দ্বন্দ-সংঘাত আর পারিবারিক জীবনে অশান্তি বেশি। হাস্যরসাত্মক আর পারিবারিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

নতুন ধারাবাহিক প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘পারিবারিক আবহে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। তবে বিনোদনের পাশাপাশি গল্পে বার্তা রয়েছে। আশা করি, সব শ্রেণির দর্শকদের ধারাবাহিকটি ভালো লাগবে।’

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, সাইদুর রহমান পাভেল, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, হান্নান শেলী, শিরিন আলম, রকি খান, এম এ সালাম, সুর্বণা মজুমদার, তারিক স্বপন, শহিদুল্লাহ সবুজ, সেলজুক তারিক, সাদ্দাম মাল, আহমেদ সাজু, সুর্বণা প্রমি, মাহাবুব আল রশিদ, শফিউল আলম বাবু, হানিফ পালোয়ান, শেখ চাঁদনী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...