বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারাল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

রিয়ালকে চেপে ধরে শুরুর এগারো মিনিটে দুই গোল করে দারুণ শুরু করল ম্যানচেস্টার সিটি। তবে প্রথমার্ধের এক গোল শোধ দিয়ে ম্যাচে টিকে থাকল স্পেনের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে শুরুতে আবারও সিটির এগিয়ে যাওয়া কিন্তু মুহূর্তেই জবাব দিয়ে গোল করে ম্যাচ ফিরল রিয়াল। শেষ দিকে ছড়াল আরও বেশি রোমাঞ্চ। সিটির ৪-২ গোলে এগিয়ে যাওয়ার পর বেনজিমার গোল ব্যবধান কমিয়েছে রিয়ালের।

ইতিহাদে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের হয়ে গোল করেছেন ডি ব্রুইনে, জেসুস, ফোডেন ও বের্নারদো সিলভা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজিমা, বাকি একটি ভিনিসিয়ুস জুনিয়রের।

আগামী ৪ই মে রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে যেতে হলে ঘরের মাঠে দুই গোলের ব্যবধানে জিততে হবে রিয়ালকে। আর সিটির দরকার ন্যুনতম ড্র। আর রিয়াল ১-০ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে।

ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় সিটি। রিয়াদ মাহরেজের ক্রসে মাথা ছুঁইয়ে জাল খুঁজে নেন কেভিন ডি ব্রুইনে। রিয়ালের রক্ষণের ধস নামিয়ে ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। বাম প্রান্ত থেকে ডি ব্রুইনের নিচু ক্রস বক্সের ভেতর আলাবাকে ফাঁকি দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডান পায়ের শট লক্ষ্যভেদ করেন ফ্যাব্রিয়েল জেসুস। ৩৩ মিনিটে বেনজিমার গোলে ব্যবধান ১-২ করে রিয়াল। মেন্ডির ক্রসে বক্সের ভেতর থেকে বাম পায়ের মাপা শটে এদেরসনকে ফাকি দিয়ে বল জালে জড়ান এই ফরাসি স্ট্রাইকার।

বিরতি থেকে ফেরার মিনিট দুয়েকে মাথায় রিয়াদ মাহরেজের শট সাইড বারে লেগে ফিরলে ব্যবধান বাড়ানো হয়নি সিটির। ৫৩ মিনিটে ফিল ফোডেনের গোলে ব্যবধান ৩-১ করে ফেলে সিটি। ডান প্রান্ত থেকে বদলি নামা ফেরনানদিনহোর ক্রসে গোল মুখ থেকে হেডে বল জালে জড়ান ফোডেন।

দুই মিনিট বাদেই প্রতি আক্রমণে গোল আদায় করে নেয় রিয়াল। মাঝ মাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই ব্রাজিলিয়ানের পিছে ছুটছিলেন সিটির কয়েকজন ডিফেন্ডার কিন্তু কেউ থামাতে পারেনি।

৭৪ মিনিটে বের্নারদো সিলভার গোলে ব্যবধান ৪-২ করে ফেলে সিটি। বক্সের ভেতরের কোনাকুনি থেকে গতির শটে উপরের দিকে জাল খুঁজে নেন এই পর্তুগিজ। ৮২ মিনিটে পেনাল্টি থেকে করিম বেনজিমার গোলে ব্যবধান কমায় রিয়াল। এবারের আসরে বেনজিমার এটি ১৪তম গোল। বাকি সময়ে আর কেউ পারেনি গোল করতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...