শনিবার, ১ আগস্ট ২০২৬

কাঁচা আমের যত উপকার!

চট্টগ্রাম নিউজ ডটকম

তীব্র রোদের আঁচ। সঙ্গে গা পোড়ানো গরম। এ সময় কাঁচা আমের এক গ্লাস শরবত সারা শরীরে এনে দিতে পারে প্রশান্তি। বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে। মৌসুমি এ ফলটি কম-বেশি সবারই পছন্দের।

ডাল থেকে শুরু করে আচার- অনেকভাবেই আম খাওয়া হয়। কেউবা কাসুন্দি মেখে কাঁচা আমের ভর্তা খেতে ভালোবাসেন। কেবল স্বাদ নয়, স্বাস্থ্যের জন্যও ফলটি বেশ উপকারি। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের উপকারিতা—

গরমে ক্লান্তি কমায়

প্রখর রোদের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে কাঁচা আম। সান স্ট্রোকের ঝুঁকি কমায় এটি। দেহের সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণেও কাজ করে কাঁচা আম।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা আমে রয়েছে ভিটামিন সি, ই এবং একাধিক অ্যান্টি অক্সিডেন্ট। এই উপাদানগুলো শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধিতে সাহায্য করে। ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।

পেটের সমস্যা কমায়

অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, বদ হজম ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে কাঁচা আম। এটি খাদ্যনালীতে বিভিন্ন পাচক উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করে। গ্রাম বাংলায় অ্যাসিডিটির সমস্যা কমাতে কাঁচা আম চিবিয়ে খাওয়ার প্রচলন রয়েছে।

চোখের স্বাস্থ্য ভালো রাখে

কাঁচা আমে থাকে লুটেইন ও জিয়াজ্যান্থিন নামক অ্যান্টি অক্সিডেন্ট। এই উপাদান চোখের স্বাস্থ্য রক্ষায় উপকারি। এছাড়া, কাঁচা আমে থাকে ভিটামিন ‘এ’। চোখের স্বাস্থ্য রক্ষায় যা খুবই গুরুত্বপূর্ণ।

মুখের সমস্যা কমায়

কাঁচা আমে প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে। মুখের নানা ক্ষত সারাতে এটি সাহায্য করে। স্কার্ভি, মাড়ি থেকে রক্তপাতের মতো মুখের সমস্যা সমাধানে উপকারি ভূমিকা রাখে কাঁচা আম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...