মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লামায় ডাকাত রুবেলের বাড়িতে আরও মিলল ৩০ লাখ টাকা

লামা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.কম

বান্দরবানরে লামা থানা পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া সাহারবিল এলাকায় ডাকাত রুবেলের বাড়িতে দ্বিতীয় দফা তল্লাশি চালিয়ে ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি চালিয়ে ওই টাকা উদ্ধার করে লামা থানা পুলিশের সদস্যরা।

মামলার তদন্তকারী কর্মকর্তা লামা থানার ওসি তদন্ত মো. এনামুল হক জানান, ডাকাত রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে দ্বিতীয় দফায় আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হযেছে। ডাকাতির ঘটনায় জড়িত সকল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা ও টাকা উদ্ধারে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে।

এর আগে প্রথম পর্যায়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছিল।

পুলিশ জানায়, গত ৯ মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ হতে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত এক কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

পরে পুলিশের অভিযানে ঘটনায় জড়িত থাকার অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয় এবং প্রথম পর্যায়ে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার করে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বড় হাতুড়ি (হ্যামার), একটি চাপাতি, একটি ছুড়ি ও একটি বোল্ট কাটার (তালা কাটার যন্ত্র) জব্দ করে পুলিশ। পরে দ্বিতীয় দফায় আরও ৩০ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামির মধ্যে দুজন আসামি এই ঘটনায় জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...