রবিবার, ২৮ জুন ২০২৬

এক দশক পর ইরানের জন্য চালু হচ্ছে সৌদি এয়ারলাইনের হজ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক :

এক দশকের মধ্যে প্রথমবারের মতো ইরানের হজযাত্রীদের জন্য সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আজ রোববার (১৮ মে) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘শনিবার তেহরানের ইমাম খোমেনি (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানি হজ যাত্রীদের বহনকারী ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস।’

পুনরায় সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে ইরানি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় যাত্রা সহজতর হবে।

এর আগে গত ৬ মে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মেহদি রামেজানি বলেন, ‘ফ্লাইনাস ৮ মে থেকে ১ জুলাই পর্যন্ত ২২৪টি ফ্লাইট পরিচালনা করবে, যার মাধ্যমে প্রায় ৩৭ হাজার ইরানি হজযাত্রী সৌদি আরবে যাবেন।’

২০১৬ সালে সৌদি আরবে শিয়াদের ধর্মীয় নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয়।

২০২৩ সালের চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির অংশ হিসেবে দূতাবাস পুনরায় চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফ্লাইট পুনরায় চালু হওয়া কেবল ধর্মীয় তীর্থযাত্রীদের জন্য সুবিধাজনক নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...