সোমবার, ২৭ জুলাই ২০২৬

মা হওয়ার পর কাজল আগরওয়ালের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী ছবির শীর্ষ নায়িকা কাজল আগারওয়াল মা হয়েছেন। গত ১৯ এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। কাজল এবং গৌতম কিচলু দম্পতির ঘরে আনন্দের সীমা নেই। ছেলের নাম রেখেছেন নীল।

মা হওয়ার অভিজ্ঞতা কেমন তা নিয়ে দীর্ঘ একটি পোস্ট করেছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী? ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন কাজল। একই সঙ্গে অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটের ছবিও শেয়ার করেছেন কাজল।

তিনি লিখেছেন, ‘একরত্তি নীলকে পৃথিবীতে স্বাগত জানানোর জন্য় উত্তেজিত এবং উচ্ছ্বসিত। স্মরণীয়, অপ্রতিরোধ্য, দীর্ঘ এবং সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা।’ কাজলের ভাষ্য, জন্মের পরপরই নীলকে তার বুকে আগলে রাখা সব থেকে ‘অবর্ণনীয় অনুভূতি’।

নোটের শুরুতে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে নীলকে শ্লেষ্মা ঝিল্লি এবং প্লাসেন্টা দিয়ে আবৃত অবস্থায় আমার বুকে ধরে রাখাই আমার আত্মার শান্তি’।

কাজলের ভাষ্য, ‘সহজ ছিল না। নিদ্রাহীন ৩ রাত, ভোরে রক্তক্ষরণ, থলথলে পেট, যন্ত্রণা, প্রসারিত ত্বক, ভিজে যাওয়া প্য়াড, স্তন পাম্প, অনিশ্চয়তা, অবিরাম উদ্বেগ, ঠিকঠাক করতে পারছি কিনা, মাথায় একগুচ্ছ দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। তবে এটিও এরকম মুহূর্ত- সকালে-বিকেলে মিষ্টি আলিঙ্গন, আত্মবিশ্বাসের দৃষ্টিতে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা, ছোট্ট চুম্বন, দুজনের মধ্যে শান্ত মুহূর্ত, বেড়ে উঠছি, শিখছি, আবিষ্কার করছি এসং একইসঙ্গে এই চমৎকার যাত্রায় বাস্তবে প্রসবোত্তর গ্ল্যামারাস নয় তবে এটি অবশ্যই সুন্দর।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...