সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সাকিব-তামিমরা নাম লেখালেন কেন্দ্রীয় চুক্তিতে

স্পোর্টস ডেস্ক

গত ১০ মার্চ খেলোয়াড়দের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের আলাদা আলাদা চুক্তিতে সুযোগ পেয়েছেন সর্বমোট ২১ ক্রিকেটার। তবে জাতীয় দল আর ক্লাব ক্রিকেটের ব্যস্ততার জন্য এতোদিন কোনো ক্রিকেটারই তাদের চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে ২১ ক্রিকেটারদের অধিকাংশই উপস্থিত হয়ে চুক্তি সম্পন্ন করেছেন।

সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আজকে সবাইকে একসাথে ডেকেছিলাম চুক্তি স্বাক্ষর করার জন্য। সেজন্যই সবাই এসেছিল, কয়েকজন আসতে পারেনি ব্যক্তিগত কারণে। অলমোস্ট ১৭-১৮ জন ছিল, আমরা সবাই একসাথে বসছিলাম। অনেকেই প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিল, একসাথে পাওয়া যাচ্ছিল না। আমরা বসে নিজেদের মধ্যে খেলা নিয়ে আলোচনা করেছি।’

আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারও উপস্থিত ছিলেন রাজধানীর মিরপুরে বোর্ড অফিসে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ সব মিলিয়ে ১৮ জন উপস্থিত হন। ছিলেন না মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলামসহ ৩ ক্রিকেটার।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি হয়েছে ক্রিকেটারদের মতামত প্রাধান্য দিয়ে, কে কোন ফরম্যাটে খেলতে চান, কোনটাতে খেলতে চান না সেই প্রক্রিয়া মেনে। তবে বোর্ড মনে করছে এখন সময় এসেছে, খেলোয়াড়দের বোর্ডের চাওয়ার বিষয়টিও মাথায় রাখার।

জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘আমরা তো চাই খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী খেলুক। অনেকেই ব্যক্তিগত কারণে খেলতে পারে না, সেটা ভিন্ন জিনিস। তখন আমরা অন্য দৃষ্টিতে দেখব। আমার মনে হয় এখন সময় এসেছে যে খেলোয়াড়দের বলতে পারি তোমাকে এই ফরম্যাটে চাই আমরা। এটা আমরা বলতে পারি, তখন সে বলতে পারে এভেইলবল কি না। কিন্তু খেলোয়াড়রা কোন ফরম্যাটে খেলবে সেটা আমরা বোর্ড থেকে বলতে চাই।’

এবার ঘোষিত চুক্তিতে সংস্করণেই আছেন পাঁচজন। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তারা আগেরবারও তিন সংস্করণের চুক্তিতে ছিলেন। শুধু টেস্টে ১৪ জন, ওয়ানডেতে ১০ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১২ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার।...

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

আরও পড়ুন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...