বুধবার, ২৭ মে ২০২৬

আসছে বিটিএসের নতুন অ্যালবাম

বিনোদন ডেস্ক

কে-পপ ঘরানার ব্যান্ড বিটিএস-এর গান বিশ্বজুড়ে জনপ্রিয়। তরুণ গায়কদের এই ব্যান্ড গানের সঙ্গে আকর্ষণীয় নাচের সমন্বয় ঘটিয়ে শ্রোতাদের মন জয় করেছে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তাদের গ্রহণযোগ্যতা ব্যাপক।

২০২০ সালের ডিসেম্বরে প্রকাশ পায় ব্যান্ডটির পঞ্চম অ্যালবাম ‘বি’। এরপর ২০২১ সালের মে এবং জুলাই মাসে ‘বাটার’ ও ‘পারমিশন টু ড্যান্স’ নামে দুটি ইংরেজি প্রকাশ করে তারা। ‘বাটার’-এর জন্য সেরা পপ গ্রুপ পারফরম্যান্সে গ্র্যামিতে মনোনয়নও পায় ব্যান্ডটি।

নতুন খবর হলো দেড় বছর পর আবারও নতুন অ্যালবাম নিয়ে আসছে বিটিএস। ব্যান্ডের ব্যবস্থাপনা সংস্থা বিগহিট মিউজিক গত রোববার এই ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ১০ জুন নতুন অ্যালবাম নিয়ে আসছে বিটিএস। অ্যালবামের বিস্তারিত পরে জানানো হবে।

গত বছর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরে যখন যুক্তরাষ্ট্রে ছিল, তখনই নতুন অ্যালবামের সবকিছু ঠিকঠাক করে ফেলে বিটিএস। এ সময় তাদের পরিবেশন করতে হয় লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে। নতুন অ্যালবামের ধারণা দিতে টুইটারে ৫০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে তারা। সাদাকালো সেই টিজারে দেখা যায়, ‘উই আর বুলেটপ্রুফ’ বাক্যটি। সেই সঙ্গে অ্যালবাম মুক্তির তারিখ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত জানতে চেয়েছেন, অ্যালবামের নাম কি তাহলে ‘উই আর বুলেটপ্রুফ’? সেই জবাব দেয়নি দলটি। কারো ধারণা, এটা অ্যালবামের নাম, কেউ বলছেন ট্যাগলাইন। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

উল্লেখ্য, ২০১০ সালে বিটিএস গঠিত হয়। তবে তারা প্রকাশ্যে আসে ২০১৩ সালে। এই দলের সদস্যদের মধ্যে রয়েছেন আরএম, জিন, সুগা, ভি, জে-হোপ, জি-মিন ও জাংকুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...