সোমবার, ২৭ জুলাই ২০২৬

মার্শেইকে হারিয়ে শিরোপা জয়ের পথে পিএসজি

স্পোর্টস ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শিরোপা সুবাস পাচ্ছে পিএসজি। রোববার রাতে মার্সেইকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় মেসি-নেইমাররা। মার্সেইকে হারানোর ম্যাচে গোল দুটি করেছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। এ ম্যাচেও গোলের দেখা পাননি লিওনেল মেসি।

৩২ ম্যাচে ২৫ জয়, পাঁচ ড্র ও চার হারে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচ খেলে পিএসজি থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে মার্সেই। বাকি থাকা ছয় ম্যাচের যেকোনো এক ম্যাচ জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

পার্ক দ্যা প্রিন্সেসে প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেছে পিএসজি। লিডও পেয়েছে দ্রুত। ১২মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। মাঝ মাঠের খানিকটা সামনে থেকে ভেরাত্তির মাপা ক্রস গিয়ে পড়ে নেইমারের পায়ে, গোলকিপার পোস্ট ছেড়ে এগিয়ে আসায় তার মাথায় উপর দিয়ে বল পাঠিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা।

৩১ মিনিটে সমতায় ফেরে মার্সেই। কর্নার থেকে আসা বল দোন্নারুম্মা ঠিকমত গ্রিফ করতে না পারায় জটলা থেকে সহজেই গোল করেন চালেতা কার। ৪১ মিনিটে বল জালে জড়িয়েছিলেন লিওনেল মেসি কিন্তু অফ সাইডের কারণে গোল আর হয়নি।

বিরতিতে যাওয়ার আগেই আবারও এগিয়ে যায় পিএসজি। সফল স্পট কিকে ২-১ করেন কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি পিএসজি। পাশাপাশি নিজেদের রক্ষণ সামলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাউরোসিয়ো পচেত্তিনোর দল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...