সোমবার, ২৭ জুলাই ২০২৬

হ্যাটট্রিকে সমালোচকদের জবাব রোনালদোর, রোমাঞ্চকর জয় ম্যান ইউর

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ের সম্ভাবনা একদম নেই, হুমকির মুখে আছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন। একের পর এক বাজে পারফরম্যান্সে ম্যান ইউ যখন ধুঁকছে তখন ফের ত্রাতা হয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অতিমানবীয় পারফরম্যান্স আরও একবার জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। এক ড্র ও এক হারের পর লিগে জয় পেল রালফ রাংনিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ ১৩ ম্যাচে এটা তাদের কেবল চতুর্থ জয়।

এক মাসের একটু বেশি সময়ের ব্যবধানে দুই হ্যাটট্রিক করলেন রোনালদো, নিজের সবশেষ তিন লিগ ম্যাচে দ্বিতীয়। ইউনাইটেডের এর আগের শেষ জয়টাও এসেছিল রোনালদোর কাঁধে চেপে। গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠের হোম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি, ওই ম্যাচও দল জিতেছিল ৩-২ গোলে।

ইউনাইটেড গোলের দেখা পায় ম্যাচের সপ্তম মিনিটে। গোলদাতা যথারীতি রোনালদোই। এন্থনি এলেঙ্গার পাস ধরে গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন রোনালদো। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।বিরতির আগের যোগ করা সময়ের প্রথম মিনিটে তেমু পুক্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান কমান কিয়েরান ডাওয়েল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর খানিক বাদেই ম্যাচে সমতা ফেরে। ৫২তম মিনিটে ডাওয়েলের পাস ধরে বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে সমতা ফেরান পুক্কি। ম্যাচের ৭৬তম মিনিটে ডি-বক্সের অনেকখানি বাইরে এলেঙ্গা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইউনাইটেড। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শট নেন রোনালদো। রক্ষণ দেয়াল এড়িয়ে লক্ষ্যে থাকা বলে ঝাঁপিয়ে হাত লাগান গোলরক্ষক কিন্তু রুখতে পারেননি। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। পূর্ণ হয় রোনালদোর ক্লাব হ্যাটট্রিকের অর্ধশতক। ইউনাইটেড এগিয়ে যায় জয়ের দিকে।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৬০টি। ক্যারিয়ার গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১০টি। এবারের লিগে রোনালদোর গোল হলো ১৫টি। তালিকায় উপরে আছেন কেবল মোহামেদ সালাহ (২০) ও সন হিউং-মিন (১৭)। ইংল্যান্ডের শীর্ষ লিগে পাঁচবারের বর্ষসেরা তারকার মোট গোল হলো ৯৯টি।

৩২ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রালফ রাংনিকের দল। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৫১ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। ইউনাইটেডের সমান ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে টটেনহ্যাম। তাদের ওপরে থাকা চেলসির ৩০ ম্যাচে পয়েন্ট ৬২। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...