বুধবার, ২৭ মে ২০২৬

ম্যানসিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে তিন গোল দিয়ে ফাইনালে এক পা রেখে বিরতিতে গিয়েছিল লিভারপুল। বিরতি থেকে ফিরে দুই গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা ম্যানচেস্টার সিটির। শেষমেশ প্রাণান্ত চেষ্টার পর ম্যাচে ফিরতে না পেরে এফএ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো সিটিজেনদের। আর কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে প্রথমবারের মতো এফএ কাপের ফাইনালে নাম লেখালো লিভারপুল।

শনিবার (১৬ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। এই ম্যাচের প্রতি পরদে পরদে থাকবে উত্তেজনা এটাই ছিল সবার কাম্য।

ম্যাচে দুই দল কিছু বুঝে উঠার আগেই এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৯ম মিনিটে পাওয়ার কর্ণার থেকে দলকে এগিয়ে নেন লিভারপুলের ইব্রাহিম কোনেতা। ম্যাচে ফেরার চেষ্টায় নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত সিটিজেনরা আবারও পিছিয়ে পড়ে।

জ্যাক স্টেফেন ব্যাকপাসে বল পেলে সেই বল ক্লিয়ার না করায় স্লাইড করে বল জালে ঢুকিয়ে দেন সাদিও মানে। এতেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

প্রথমার্ধের শেষ দিকে আবারও ম্যানচেস্টার সিটির রক্ষণে হানা দেন সাদিও মানে। থিয়াগোর কাছে বল পেয়ে এক জোরালো শটে সিটিজেন গোলরক্ষককে বোকা বানান এই সেনেগাল তারকা।

এতেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে উঠে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ৪৭তম মিনিটে সফলও হয়। গ্যাব্রিয়েল জেসুসের কাছ থেকে বল থেকে গোল করে ব্যবধান কমান জ্যাক গ্রিলিশ।

এরপর একের পর এক চেষ্টা করেও ব্যবধান কমাতে পারছিলেন না সিটিজেন স্ট্রাইকাররা। এর মধ্যেই দলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে অলরেডদের সামনে। এই সুযোগ মিস করে বসেন সাদিও মানে।

ম্যাচের যোগ করা সময়ে লিভারপুলের রক্ষণে মুহূর্মুহূ আক্রমণ শুরু করে ম্যানসিটি। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। শেষ পর্যন্ত রিয়াদ মাহারেজের শট অ্যালিসন বেকার আটকে দিলে ফিরতি বল জালে জড়ান বানার্দো সিলভা। এই গোল সিটিজেনদের জন্য শুধুই হারের ব্যবধান কমিয়েছে। আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে হেরে এফএ কাপ থেকে বিদায় নিতে হয় ইংলিশ চ্যাম্পিয়নদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...