বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন কাপ্তাই উপজেলার সর্বস্থরের জনগণ। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

এইসময় নানা রকম বাদ্য বাজনার তালে তালে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ এই র‍্যালীতে অংশ নেন। র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, ওসি (তদন্ত) আখতার হোসেন, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, সহকারী শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার আচার্য্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য আনিছুর রহমান, নুর বেগম মিতা, রওশন শরীফ তানি, বাবলু বিশ্বাসসহ এইসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী , সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা র‍্যালীতে অংশ নেন।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউল গানের আসর এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।

এতে বাউল গান পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী বসুদেব মল্লিক ও তাঁর দল। এইছাড়া কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সমবেত কন্ঠে বৈশাখের গান পরিবেশন করেন।

এর আগে অতিথিরা উপজেলা পরিষদ মিলনায়তনে বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন। ৮ টি স্টলে হরেক রকম হস্ত শিল্প, কারু শিল্প, মুড়কি মোয়া, পিঠা, পায়েস নিয়ে স্টল সাজান উদ্যোক্তারা।

কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে জাহাজটির...

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত।বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...