বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্ভোধন!

শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসন,বান্দরবান পার্বত্য জেলা এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ এর সহযোগিতায়,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যাবস্থাপনায় ৩ দিন ব্যাপি “বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা” শুরু হয়েছে

এই মেলা চলবে পহেলা জানুয়ারি পর্যন্ত,এবারের বই মেলায় মোট ৩৮ টি স্টল স্থান পেয়েছে এবং স্থান পেয়েছে দেশের সুনামধন্য লেখকদের লেখা অনেক গুলো বই।

বই মেলার শুভ উদ্বোধন উপলক্ষে ৩০শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের মাঠে,বেলুন ও পায়রা উড়িয়ে “বই মেলার” শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এর পর জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবেরিজীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা,জেলা পুলিশ সুপার জেরিন আক্তার (বিপিএম),জেলা সিভিল সার্জেন ডাঃ অংসুইপ্রু মারমা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বই মেলা উপলক্ষে নিজের লেখা কিছু বই বই মেলায় প্রদর্শনীর জন্য জেলা প্রশাসককে উপহার দেন এ সময় তিনি বলেন বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ক্যা শৈ হ্লা বলেন পার্বত্য এই জনপদে অনেক সম্প্রদায়ের বসবাস,দুর্গম অনেক এলাকায় অনেক গুনি জনের জন্ম ও বেড়ে উঠা তারা প্রচলিত শিক্ষায় শিক্ষিত না হলেও তাদের জ্ঞানের ভান্ডার অফুরন্ত।পার্বত্য মন্ত্রীর পরামর্শে আমারা জেলা পরিষদের পক্ষ হতে চেস্টা করছি সকল সম্প্রদায়ের কৃস্টি,ঐতিহ্য গুলো সম্প্রদায়ের কবি ও লেখকদের লেখনি গুলো সংরক্ষণের মাধ্যমে বইয়ের মাধ্যমে প্রকাশ করে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশর সৃস্টি হতো না,আজ আমরা নিজের ভাষায়,মাতৃভাষায় নিজেদের কে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি।মন্ত্রী আরো বলেন বই হলো জ্ঞানের ভান্ডার স্কুল,কলেজের পাঠ্যপুস্তকের পাশাপাশি সকল ছাত্র, ছাত্রীদের উচিত বই পড়ার অভ্যেষ গড়ে তোলা।
আলোচনা সভা শেষে আগত অতিথি ও স্কুল,কলেজের ছাত্র,ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

টানা ৪ দিনের ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরির নিম্নাঞ্চল প্লাবিত

টানা চার দিনের ভারী বর্ষণ এবং মাতামুহুরি নদীতে পাহাড়ি...

আরও পড়ুন

বিদ্যুৎ নেই, নেটওয়ার্কও নেই: চার দিনের বর্ষণে বিচ্ছিন্ন আলীকদম

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের আলীকদম উপজেলা যেন দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক প্রায়...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা...

অতিবর্ষণের আশঙ্কায়, নাইক্ষ্যংছড়িতে কন্ট্রোল রুম চালু, ৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

টানা তিন দিনের ভারী বর্ষণের পর আবারও আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ...