রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঈদগড়-ঈদগাঁও ফুলেশ্বরী খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাজেদ ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কুনারপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে এবং চরপাড়া নুরানি মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, টানা বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে কয়েকজন স্থানীয় বাসিন্দা রশি দিয়ে চেষ্টা করছিলেন। এ সময় বড় আকারের একটি লাকড়িতে রশি আটকে গেলে সেটি টানতে গিয়ে হঠাৎ সবার হাত থেকে রশি ছুটে যায়। উপস্থিত সবাই নিরাপদে থাকলেও সাজেদ যে তখনও রশির সঙ্গে আটকে ছিল, তা কেউ খেয়াল করেনি। পরে তাকে রশি ও লাকড়ির সঙ্গে তীব্র স্রোতে ভেসে যেতে দেখে কয়েকজন পানিতে ঝাঁপ দিয়ে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু প্রবল স্রোতের কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মুবিন বলেন, “পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন খালে নেমে শিশুটিকে খোঁজার চেষ্টা করছেন। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”

নিখোঁজ শিশুর স্বজনরা জানান, ঘটনার পর থেকেই পরিবার ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। কিন্তু রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...