বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

পয়েন্ট হারিয়েছে রোনালদোর ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাটেড। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা।

এ ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়া হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আগের মতোই টেবিলের ৭ নম্বরে আছে রোনালদোরা।

মাঝে দুটি ম্যাচ স্থগিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৭ দিন পর অপেক্ষাকৃত দুর্বল দল নিউক্যাসলের মুখোমুখি হয় রেড ডেভিলরা। বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে- এমনটাই প্রত্যাশা ছিলো ম্যাচের শুরুতে। কিন্তু সমর্থকদের সেই চিন্তায় গুড়েবালি।

অবনমনের শঙ্কায় থাকা নিউক্যাসলের বিপক্ষে মাত্র ৭তম মিনিটে পিছিয়ে যায় ম্যান ইউনাইটেড। ফরাসি উইঙ্গার মাক্সমা এগিয়ে নেন নিউক্যাসলকে। এদিন রোনালদো গোলের দেখা না পেলেও ফাউল করে হলুদ কার্ড দেখেছেন। ৭১তম মিনিটে কাভানির গোলে সমতায় ফেরে ম্যাচ। আর শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

এদিকে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান মজবুত করার মিশনে মঙ্গলবার রাতে লেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। কিং পাওয়ার স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। তারপরেই লিভারপুলের স্থান। ম্যান সিটির চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা। এবার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে লেস্টারের মুখোমুখি হবে লিভারপুল। দু’দলের শেষ ৬ দেখায় ৪ জয় আছে লিভারপুলের।

অন্যদিকে লেস্টার জিতেছে এক ম্যাচ, ড্র হয়েছে একটি। তাই পরিসংখ্যান ও শক্তিতে এগিয়ে থাকবে অল রেডরাই। নিষেধাজ্ঞা আছে অ্যান্ডি রবার্টসনের। এলিয়ট, ফিলিপস ও ডিভক অরিগিরা এখনো ইনজুরির সঙ্গে লড়ছেন। তবে স্বস্তির খবর হচ্ছে ভ্যান উইক, কার্টিস জোনস, আলকান্তারা ও ফ্যাবিনহো ফিরেছেন করোনামুক্ত হয়ে। সেই সালাহ, মানেরাও থাকবেন ক্লপের সেরা একাদশে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

আরও পড়ুন

বিদায় ব্রাজিল, দেখা হবে ২০৩০ সালে

নাহ ! বিশ্বকাপের হেক্সা মিশন সফল হলোনা ব্রাজিলের। অপেক্ষা বাড়ল আরো চার বছর। ২৪ বছরের অপ্রাপ্তি ঘুছলনা এবারেও। আরো একবার খালি হাতে বিশ্বের কোটি...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিরোপা জিতল প্রবাসী কিংস চট্টগ্রাম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত "শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে...

ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট সেমিফাইনালে নাইনটিজ উইলো

চট্টগ্রাম জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে নাইনটিজ উইলো। একইদিনে সহজ জয় পেয়েছে চট্টগ্রাম মাস্টার্স। গতকাল...

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ ষোলতে আর্জেন্টিনা

এবারের বিশ্বকাপে বড় চমক হয়ে এসেছিল কেইপ ভার্দে নামক দলটি। গ্রুপ পর্বে একটিও জয় না পেলেও স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে ড্র করে...