বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঈদের দিন বিয়ের বন্ধনে জড়ালেন মডেল-অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

বিনোদন রিপোর্ট । চট্টগ্রামনিউজ

বিয়ের বন্ধনে জড়ালেন মডেল-অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বরের নাম কাউসার মাহমুদ সায়ান। গত ৬ ফেব্রুয়ারি পারিবারিকভাবে তাদের বিযের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দেড় মাস পর ঈদের দিন আনন্দের সঙ্গে সুখবরটি জানালেন নীলা নিজেই।

বিয়েতে তোলা কিছু স্থিরচিত্র শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন নীলাঞ্জনা নীলা। বরকে উদ্দেশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আট বছর আগে আমরা জানতামই না জীবন আমাদের কোথায় নিয়ে যাবে…আমরা দুই জন মানুষ হিসেবে হাসি-আনন্দে নির্ভার হয়ে বেড়ে উঠছিলাম। কখনও ভাবিনি একদিন আমরা এভাবে একে অপরের কাছে পৌঁছে যাবো। আর তারপর জীবনে পথচলার কোথাও এসে আপনাআপনি না বুঝতেই তুমি হয়ে গেলে আমার কাছের মানুষ।’

এরপর নীলা যোগ করেন, ‘২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি, আমাদের দুই পরিবারের ভালোবাসা ও দোয়ায় আমরা সাদাসিধে আয়োজনে বিয়ে করেছি। তুমি যেভাবে এত ভালোবাসা, সম্মান আর সরলতার সঙ্গে আমার হাতটা ধরেছিলে, তখনই বুঝে ফেলেছি জীবনের প্রতিটি ক্ষণে আমি তোমাকেই বেছে নেব। তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, জীবন যেমনই হোক না কেন, তোমার পাশে সবসময় আমাকে পাবে। আজ এই সুন্দর ঈদের দিনে, আমার হৃদয়ের এই টুকরোকে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। সায়ান, আমি তোমাকে ভালোবাসি।’

শনিবার বিকালে হোয়াটসঅ্যাপে এক বার্তায় নীলাঞ্জনা নীলা বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। অনুষ্ঠানটি ঘরোয়া পরিসরে সীমিত আয়োজনে সম্পন্ন হয়েছে। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি, যেন আগামী দিনগুলো পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ থাকে।’

শুভ পরিণয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করায় নীলাঞ্জনা নীলাকে তার বিনোদন অঙ্গনের সহকর্মীসহ শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা অভিনন্দন জানিয়েছেন।

নীলাঞ্জনা নীলার প্রকৃত নাম নীলুফা আক্তার নীলা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। নাটক ও বিজ্ঞাপনচিত্রে নজর কেড়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন এই তারকা। বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক তার। এরপর একই পরিচালকের ‘শ্যামা কাব্য’ এবং ইমন সাহা পরিচালিত ‘সাউন্ড অব সাইলেন্স’ ছবি দুটিতে অভিনয় করেন তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...