সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা সার্বজনীন দুর্গাবাড়ী মুক্তি সংঘের মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর এডহক ৪৮ এ ডি রেজিমেন্ট লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন পিএসসি জি+।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুর রহমান ও ওয়ারেন্ট অফিসার মো. আব্দুস ছাত্তার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সহসভাপতি দুলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে, মহিলা সম্পাদিকা বিউটি চৌধুরী, ধোরলা মুক্তি সংঘ পরিচালনা কমিটির সভাপতি বিমান ঘোষ, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাসেল কান্তি দাশ উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. সালাউদ্দিন আল মামুন বলেন, “যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা হুমকি যদি অনুভব করেন, অবশ্যই আমাদের জানাবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়—এমন কোনো কাজে জড়ানো যাবে না। কারো এমন প্রচেষ্টা চোখে পড়লে দ্রুত আমাদের ক্যাম্পে জানান। আজকের এই উপহার কেবল একটি ক্ষুদ্র প্রয়াস, আপনাদের আনন্দে সামান্য অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...