সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পটিয়ায় সড়ক দুর্ঘটনা: ভাইয়ের চোখের সামনে প্রাণ গেল বোনের

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

চট্টগ্রামের পটিয়ায় ঘটল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। ভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন রাফেজা সুলতানা উর্মি (৪০)। তিনি উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকার রুহুল আমিনের কন্যা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার আরকান সড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাইয়ের মোটরসাইকেলে চড়ে উর্মি পটিয়া সদরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের গতিরোধক অতিক্রম করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁকে চাপা দিলে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবরে স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। ভাইয়ের চোখের সামনে বোনের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। স্বজনরা জানান, সকালে হাসিমুখে ঘর থেকে বের হয়েছিলেন উর্মি—কে জানত সেটিই হবে তাঁর জীবনের শেষ বিদায়!

এদিকে, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানচালক গাড়িসহ পালিয়ে যায়। তবে পুলিশ জানিয়েছে, গাড়ি ও চালককে শনাক্তে অভিযান চলছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি জসীম উদ্দীন বলেন, “ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় উর্মি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...