সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে অবরোধে অচল জনজীবন, ১৪৪ ধারা বহাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনায় উত্তাল খাগড়াছড়ি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম-ছাত্র জনতার ডাকা অবরোধে স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। পাশাপাশি প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। ফলে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ রুটের যান চলাচলও কার্যত বন্ধ। বাজার ও দোকানপাটে শূন্যতা, প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।

অবরোধের তৃতীয় দিনে যেকোনো অঘটন এড়াতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, “সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।”

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনেরা। এ ঘটনায় একজনকে আটক করে আদালতে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে গত শনিবার থেকে শুরু হয় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি।

অবরোধের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও অফিস-আদালতের কার্যক্রমও স্বাভাবিক গতিতে ফিরতে পারছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...