শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চন্দনাইশে বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর বাইসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গী তুষার (১৮) গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিবুল চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খুনিয়ারপাড়া এলাকার ফখরুদ্দিন চৌধুরীর ছেলে। আহত তুষার একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী টয়েস এন্টারপ্রাইজের একটি দ্রুতগতির বাস ওভারটেক করতে গিয়ে দুটি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে মহিবুল ও তুষার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিবুলকে মৃত ঘোষণা করেন। পরে তুষারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসটি ভাঙচুর করে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আরেফ আসমার জয় ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

আরও পড়ুন

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...