বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে আলী আব্বাসের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রিভারভিউ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-১৩ আসনের (কর্ণফুলী-আনোয়ারা) ধানের শীষের সম্ভাব্য প্রার্থী, কারা নির্যাতিত নেতা আলহাজ্ব আলী আব্বাস।

র‍্যালিতে অংশ নেন উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা। দলীয় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আনন্দ র‍্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ইসমাইল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক এস এম রশিদ লাল গোলাফ, সাবেক অর্থ সম্পাদক আব্দুর রহমান সওদাগর, সাবেক বন ও পরিবেশ সম্পাদক মির্জা বাহার, সাবেক সদস্য মোহাম্মদ আলী মুন্সী, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মির্জা ইঞ্জিনিয়ার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. সোলাইমান, উপজেলা সদস্য সচিব প্রার্থী আলহাজ্ব এম মঈন উদ্দিন, জিএম জসিম উদ্দিন, উপজেলা বিএনপি সদস্য প্রার্থী নুরুল আফসার, বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন, কবির মেম্বার, মোহাম্মদ এজাজ, আব্দুর নূর, মামুন, সিরাজ, আলি ওসমান, দেলোয়ার হোসেন বাহার, যুবদল সদস্য সচিব মো. ইব্রাহিম, যুবদল নেতা সাবরিন, নুরুল আলম, শফিকুর রহমান গাজী, মো. সোহেল, ছাত্রনেতা সালাউদ্দিন, আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

র‍্যালি ও সমাবেশে নেতারা দলীয় ঐক্য, আন্দোলন জোরদার এবং আগামী দিনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...