বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঈদগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সাথে ঈদগাহ মডেল হাসপাতালের মতবিনিময়

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ঈদগাহ মডেল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা নবনির্মিত ভবনের অভ্যন্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী। তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে হাসপাতালের চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের অর্থ পরিচালক মাওলানা আবু বকর ফরাজী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মো. সোলাইমান আলীসহ স্থানীয় কর্মরত সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। সাংবাদিকদের মধ্যে মতবিনিময়ে অংশ নেন মো. রেজাউল করিম, সেলিম উদ্দিন, আনোয়ার হোছাইন, মিজানুর রহমান আজাদ, এইচ. এন. আলম, মিছবাহ উদ্দিন ও ওসমান গনি ইলি। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের ম্যানেজার মাওলানা আবু বক্কর। শেষে হাসপাতালের অর্থ পরিচালক মোনাজাত পরিচালনা করেন।

সাংবাদিকরা আলোচনায় হাসপাতালের স্বাস্থ্য কার্যক্রম উন্নত করার লক্ষ্যে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে ছিল—কর্মরত সাংবাদিকদের স্বাস্থ্য কার্ড প্রদান, বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিয়মিত ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, অভিভাবকহীন রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গতিবিধি নিয়ন্ত্রণ।

ডা. ইউসুফ আলী জানান, নবনির্মিত ভবনে নবজাতক পরিচর্যা কেন্দ্র, শিশুদের দুধপান কর্নার, অক্সিজেন প্লান্ট, লিফট ও জেনারেটরের সুবিধা, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, উন্নত মানের আল্ট্রাসনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সেবা চালু করা হবে।

তিনি আরও জানান, ২০১৪ সালে যাত্রা শুরু করা এ হাসপাতালে এখন পর্যন্ত ১,২২৯ জন ডায়াবেটিক রোগী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৮০ জন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন। নবজাতকদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকও নিয়োজিত রয়েছেন।

স্থানীয় দরিদ্র আলেম-ওলামাদের শেয়ারে পরিচালিত এ হাসপাতালের কল্যাণ তহবিল থেকে ইতোমধ্যে প্রসূতি রোগীদের জন্য সাড়ে ১৩ লাখ টাকার বেশি ছাড় দেওয়া হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।শেষে সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন বিভাগ, ইউনিট ও কক্ষ ঘুরে দেখেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...