সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে আগুনে পুড়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে আটটি ব্যবসা প্রতিষ্ঠান । এতে প্রায় ২০থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল আটটায় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে, রামগড়-খাগড়াছড়ি সড়কের পাশে পাতাছড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের আবুল মিয়ার কুলিং কর্নারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানগুলির মধ্যে আছে কম্পিউটারের দোকান দুটি, মুদি দোকান, রেস্টুরেন্ট, কুলিং কর্নার ও স্টেশনারি।

ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবগুলো দোকানই ভস্মীভূত হয়ে যায়।

পাতাছড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত দোকানি মোঃ কামরুল ইসলাম জানান, “সকাল থেকে বিদ্যুৎ তের ভোল্টেজও বেশি ছিল। আবুল মিঞার কোলিং কর্নার থেকে আগুনের সূত্রপাত, কিছু বুঝে ওঠার আগেই আগুনে আমরা নিঃস্ব হয়ে গেছি।”

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি জানান বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও দলটির নেতৃবৃন্দ , ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...