বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষার্থীদের অশ্রুসিক্ত  নয়নে প্রধান শিক্ষক নাছিমা আক্তারের বিদায় সংবর্ধনা

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারকে  অশ্রুসিক্ত নয়নে বিদায়ী সংবর্ধনা দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের মিলনায়তনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, নাছিমা আক্তার শিক্ষকতা পেশা শুরু করেন রাউজান কুন্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীতে বদলি হয়ে একাধারে মিরসরাই উপজেলার হাইতকান্দি, বড়কমলদহ, সরকারহাট, মিরসরাই এসএম মডেল প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পর্যায়ে প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।  একই বছর তিনি প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি লাভ করেন। ২০০৪ ও ২০০৮ সালে এই গুণী শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০১৬ সালে তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেন। শিক্ষকতা জীবনে দীর্ঘ ২৫ বছরেরও বেশী সময় ধরে সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার নেতৃত্বে বদলে গেছে এ বিদ্যালয়ের পরিবেশ এবং অবকাঠামো।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আবু জাহেদ চৌধুরী, শহিদুল ইসলাম রুবেল, ফারহানা জাহান, বিজয়া শর্মা, খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা সুলতানা, পশ্চিম হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের পারভিন, মিরসরাই এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিন্নাত সুলতানা, প্রাক্তন শিক্ষক আরজু সুলতানা, মিনা নাথ প্রমুখ।

বিদ্যালয়ের  ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর অভিভাবক কামরুল ইসলাম বলেন, মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা ছিল সরকারি প্রাথমিকে পড়াশোনার মান নেই সেটি ভুল প্রমাণ করে তিনি পড়ালেখার মানের উন্নয়ন করেছেন। এলাকার শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়েছেন যার কারণে শিক্ষা থেকে শিশুদের ঝরে পড়ার হার কমেছে। নিজের সন্তানের মতো আগলে রেখে তিনি পাঠদান করেছেন আন্তরিকতার সাথে।  আমরা আজ একজন যোগ্য অভিভাবককে বিদায় দিতে হচ্ছে।’

বিদায় অনুষ্ঠানে নাছিমা আক্তার বলেন, ‘আমার পুরো যৌবন আমার তারুণ্য মানসিক শক্তি ও মেধা মিরসরাইয়ের জন্য ব্যয় করেছি। আমার অগণিত শিক্ষার্থী অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি তাদের তৈরী করিনি হয়তো অনুপ্রেরণা দিয়েছি। আজকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা যে সম্মান আমাকে দিয়েছেন সেটি আমার জন্য বিশাল পাওনা।’

তিনি তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার সব কিছুর পেছনে সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে। এখনো করে যাচ্ছে আগামীতেও করে যাবে। আমি সবসময় বলতাম আমি শুধু এই স্কুলের প্রধান শিক্ষক না আমি এ এলাকার অভিভাবক সব সময় একটা  কঠোর ভাব নিয়ে থাকতাম আসলে আমার অন্তর টা কোমল আমি কঠোর ভাব নিয়ে থাকতাম এই জন্য যে বাইরের আবরণ যদি শক্ত রাখা না হয় তাহলে  তোমরা ভয় পেতে না। আমি সব সময় চাইতাম আমি সবার মনি হয়ে স্থান নিবো। তোমরা পড়ালেখায় মনোযোগী হও তোমরাও একেক জন নক্ষত্রের মত জ্বলবে। সেদিন আমাকে স্মরণ করো। তোমরা আমাকে জাগাবে তোমরাই আমাকে স্মরণ করবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায়...

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে...

পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি শিল্পপ্রতিষ্ঠানে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) শেষরাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ইছাখালী ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায়...

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা...

মিরসরাইয়ে হরিণের বাচ্চা উদ্ধার, বনে অবমুক্ত

মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণের বাচ্চা।আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের...

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার দায়ে একজনকে ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ...