বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘নকশীকাঁথার জমিন’

বিনোদন ডেস্ক

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তিনি হাজির হচ্ছেন নতুন সিনেমা নিয়ে। তার ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ ডিসেম্বর। জয়া নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির টিজার প্রকাশ হয়েছে বিজয় দিবসে। মুক্তিযুদ্ধের ছবি বলেই এর মুক্তির জন্য বিজয়ের মাসকে বেছে নেয়া হয়েছে বলেও জানান জয়া।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে আকরাম খান বানিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’।

ছবিটি এরইমধ্যে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে পুরস্কার জিতেছে। ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য নমিনেশন পেয়েছিল। দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে। লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

এবার এটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। জয়া ছবিটি হলে গিয়ে দেখতে আমন্ত্রণ জানিয়েছেন দর্শককে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় গণমানুষের অংশগ্রহণের গল্প বা চিত্রটা আমাদের সিনেমাগুলোতে কম এসেছে। নকশীকাঁথার জমিন গণমানুষের অংশগ্রহণ, চাষাভুষা, গ্রামের সাধারণ যে মানুষ, তারা কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের জীবনের গল্প। এই জায়গা থেকে এটা ভীষণ রকম ইউনিক। ছবিটি সব প্রজন্মের দর্শকের দেখা উচিত।’

ছবিতে বড় বোন রাহেলার চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার ছোট বোন সালেহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও ইরেশ যাকের। আর দুই ছেলের চরিত্রে সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...