সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

অনলাইন ডেস্ক । চট্টগ্রামনিউজ.কম

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর বিশ্ব হবে জ্ঞানদীপ্ত ও এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) লড়াই। নতুন প্রজন্মদের সামনে সেই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। তোমরাই একদিন দেশের হাল ধরবে। পুরো জাতি তোমাদের দিকে তাকিয়ে রয়েছে। তোমাদের ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।

এমপি এরশাদ উল্লাহ বলেন, এটিই একমাত্র সাফল্য নয়। জীবনের অন্যান্য ধাপে অগ্রগামী হওয়ার অনুপ্রেরণামাত্র। সামনে বিশাল পথ পড়ে রয়েছে। বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নপূরণের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যাবোধে আলোকিত মানুষ হতে হবে। সমাজের জন্য তোমাদের অনেক দায়িত্ব আছে। তাই নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশকে পথ দেখাতে হবে। সেভাবেই নিজেদের প্রস্তুত করতে হবে।

প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কৃতী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো.ইলিয়াছ, মাওলানা এরশাদুল ইসলাম।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন, অভিনয়ে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরী, জিপিএ-৫ প্রাপ্ত আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম ও আদিত্য সরকার।

কোরআন তেলোয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠ এবং শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন বাউল মোজাহের ও উদীয়মান কৃতী শিল্পী উম্মে কাউছার নিঝুম।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...